দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারত আ.লীগের ৩০ হাজার সন্ত্রাসী পালছে : হাসনাত

কুমিল্লার দেবিদ্বারে এক পথসভায় বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ। ছবি : কালবেলা
কুমিল্লার দেবিদ্বারে এক পথসভায় বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভারত আমাদের দেশের সন্ত্রাসীদের লালন-পালন করবে আর আমরা তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করব এত ঠেকা লাগেনি। তারা আওয়ামী লীগের অত্যন্ত ৩০ হাজার সন্ত্রাসী পাসপোর্ট, ভিসা ছাড়া ভারতে আশ্রয় দিয়ে তাদের এখন লালন-পালন করছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের ফুলতলী গ্রামে এক পথসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ভারত আমাদের দেশের সন্ত্রাসগুলোকে আশ্রয়-প্রশ্রয় দেয়, অর্থ ও ট্রেনিং দিয়ে বাংলাদেশে ছেড়ে দেয়। আমাদের দেশে এসে তারা একটার পর একটা অপরাধ করছে। তাদের বারবার বলা হয়েছে কিন্তু তারা এসব বন্ধ করেনি।

তিনি বলেন, সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। আপনি সীমান্তে আমাদের দেখলে গুলি করবেন, আমরাও বসে থাকব না। এখন থেকে তোমরা সীমান্তে গুলি করলে, আমরা গুলি করতে না পারলেও ঢিলতো মারতে পারব।

হাসনাত বলেন, আমাদের দেশে নাটক-সিনেমার মাধ্যমে ভারতীয় সংস্কৃতি প্রবেশ করিয়ে আমাদের বুঝাচ্ছে আমরা যাতে ভারতের ওপর নির্ভরশীল থাকি। কিন্তু এখন সময় এসেছে আমাদের আত্মনির্ভরশীল হতে হবে। আমাদের পূর্বের প্রজন্ম লড়াই করবে না। কারণ তারা গোপনে যোগাযোগ রাখে।

হাসনাত আরও বলেন, আওয়ামী লীগের সময় ভারতের সঙ্গে সম্পর্ক ছিল স্বামী-স্ত্রীর সম্পর্ক। ভারতীয় ষড়যন্ত্রে আমাদের বাংলাদেশের মুসলমানদের বছরের পর বছর জঙ্গি হিসেবে চিহ্নিত করা হয়েছে। যারা এর বিরোধিতা করেছে, তাদের গুলি করে হত্যা করা হয়েছে এবং সেই সিরিয়ালে আমাদের ভাই হাদি পড়েছে। আমাদেরও টার্গেট করেছে। আমরা মারা গেলে কি হবে? এ রকম অনেক মানুষ দাঁড়িয়ে যাবে।

এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১১

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১২

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৩

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৪

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৭

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৮

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৯

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

২০
X