সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সাম্প্রদায়িক সম্প্রীতি ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার শেখ আব্দুল্লাহর

মুন্সীগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য দেন শেখ মো. আব্দুল্লাহ। ছবি : কালবেলা
মুন্সীগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য দেন শেখ মো. আব্দুল্লাহ। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, আমি নির্বাচিত হলে নির্বাচনী এলাকা সিরাজদীখান ও শ্রীনগরে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না। হিন্দু, মুসলিম ও খ্রিস্টান সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে মিলেমিশে বসবাস করবে। কারও ওপর কোনো অন্যায়, অত্যাচার বা নিপীড়ন চালাতে দেওয়া হবে না।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ মাঠে দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপিতে সন্ত্রাস ও নেশার কোনো জায়গা নেই। একইভাবে মুন্সীগঞ্জ-১ আসনেও সন্ত্রাসের কোনো স্থান থাকবে না। এলাকাকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও বসবাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।

শেখ মো. আব্দুল্লাহ আরও বলেন, আল্লাহ যদি আমাকে জাতীয় সংসদে যাওয়ার সুযোগ দেন, তাহলে আপনাদের সুখ-দুঃখ, দাবি-দাওয়া ও সমস্যাগুলো জাতীয় সংসদে তুলে ধরব।

দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, গত ১৭ বছর ধরে দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের বুঝিয়ে দিতে হবে যে দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে বিএনপিকে অনিবার্য বিজয় উপহার দিয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন।

কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি নাসিম খানের সভাপতিত্বে এবং মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম. সিদ্দিক মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী, সাবেক সদস্য সচিব আলী আনসার মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, সাবেক যুগ্ম সম্পাদক শাহ আলম ও আজিজুল হক খান, বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হাওলাদার, রাজানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগেনসহ দলীয় নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১০

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১১

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১২

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৩

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৪

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৫

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৬

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৭

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১৮

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১৯

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব : আইনমন্ত্রী

২০
X