স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ফিফা দ্য বেস্টে কাকে বেছে নিলেন মেসি?

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

২০২৫ সালের ফিফা দ্য বেস্ট মেনস প্লেয়ার নির্বাচনে নিজের ভোটে সাবেক বার্সেলোনা সতীর্থ ওসমান ডেম্বেলেকেই সেরা হিসেবে বেছে নিয়েছেন লিওনেল মেসি। মঙ্গলবার কাতারের দোহায় আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পুরস্কারটি পান প্যারিস সাঁ জার্মেইনের এই ফরাসি উইঙ্গার।

চূড়ান্ত লড়াইয়ে ডেম্বেলে পেছনে ফেলেন বার্সেলোনার কিশোর বিস্ময় লামিনে ইয়ামালকে। শেষ তিনে ছিলেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেও। মেসির ভোটে ডেম্বেলের পর দ্বিতীয় পছন্দ ছিলেন এমবাপ্পে, আর তৃতীয় স্থানে ইয়ামাল।

ফিফা জানিয়েছে, ২০২৫ সালের এই পুরস্কারের জন্য বিশ্বজুড়ে প্রতিটি ফুটবল ফেডারেশন থেকে জাতীয় দলের অধিনায়ক, কোচ এবং একজন করে মিডিয়া প্রতিনিধির ভোট প্রকাশ করা হয়েছে।

ডেম্বেলের জন্য ২০২৫ সালটি ছিল স্মরণীয়। তার নেতৃত্বেই পিএসজি ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ, পাশাপাশি লিগ ওয়ান ও কুপ দে ফ্রান্স শিরোপা জেতে। মৌসুমজুড়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ৩৫ গোল করে দুর্দান্ত ছাপ রাখেন তিনি।

এর আগে সেপ্টেম্বর মাসে ব্যালন ডি’অর জয়ের পরও ডেম্বেলেকে অভিনন্দন জানিয়েছিলেন মেসি। বার্সেলোনায় একসঙ্গে চার মৌসুম খেলেছেন এই দুই তারকা, এরপর ২০২১ সালে পিএসজিতে পাড়ি জমান আর্জেন্টাইন কিংবদন্তি।

ফুটবলবিশ্বে ব্যক্তিগত অর্জনের তালিকায় আরেকটি বড় স্বীকৃতি যোগ হলো ডেম্বেলের নামের পাশে—যেখানে মেসির মতো কিংবদন্তির ভোটও তার পক্ষে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১০

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১১

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১২

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৩

যুবদল নেতা বহিষ্কার

১৪

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৫

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৬

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৭

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১৮

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১৯

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

২০
X