কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা বন্ধের নির্দেশনা হাইকোর্টের

শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা বন্ধের নির্দেশনা হাইকোর্টের

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত মেধা যাচাই পরীক্ষা এক মাসের জন্য বন্ধ করে দিয়েছে হাইকোর্ট। এই পরীক্ষা আগামী ২১, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর হওয়ার কথা ছিল। তবে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট এই সিদ্ধান্ত দেন।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) এই আদেশ দেন। একই সঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১১ নভেম্বরের একটি অফিস আদেশও স্থগিত করা হয়, যেখানে পরীক্ষার সময়সূচি জানানো হয়েছিল।

কেরানীগঞ্জ পাবলিক ল্যাবরেটরি স্কুলের পরিচালক মো. ফারুক হোসেন এবং দুজন অভিভাবক এই অফিস আদেশের বৈধতা নিয়ে ১০ ডিসেম্বর হাইকোর্টে রিট করেন।

রিটকারীদের পক্ষে আইনজীবী নিয়াজ মোর্শেদ আদালতে শুনানি করেন। তিনি বলেন, হাইকোর্টের আদেশের ফলে এখন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা হবে না। তার অভিযোগ, শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই পরীক্ষা আয়োজন করা হয়েছে, যা হাইকোর্টের আগের রায়ের সঙ্গে সাংঘর্ষিক।

এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছিল, শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে করা এক রিটের চূড়ান্ত শুনানির পর গত ৩ নভেম্বর হাইকোর্ট ওই সিদ্ধান্ত বাতিল করে দেন।

আদালত তখন নির্দেশ দেন, ২০০৮ সালের নীতিমালা অনুযায়ী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের যোগ্য শিক্ষার্থীদেরও বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। এ জন্য ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় চিঠি দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

তবে এই রায়ের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আপিল করার আবেদন করেছে, যা এখনো শুনানির অপেক্ষায় রয়েছে।

এই অবস্থায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নভেম্বর মাসে ‘মেধা যাচাই পরীক্ষা’ নামে নতুন একটি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়। আইনজীবী নিয়াজ মোর্শেদের অভিযোগ, বৃত্তি পরীক্ষার নাম বদলে দিয়ে শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার চেষ্টা করা হয়েছে এবং বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাদ দেওয়া হয়েছে।

এ কারণেই হাইকোর্ট আপাতত পরীক্ষাটি এক মাসের জন্য স্থগিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X