রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বিজয় দিবসে শিক্ষার্থীদের জন্য ছাত্রদল নেতা তারিকের ব্যতিক্রমী উদ্যোগ

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

বাঙালির চিরগৌরবের দিন মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিন্নধর্মী কর্মসূচি পালন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিক।

বুধবার (১৭ ডিসেম্বর) ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলের প্রধান ফটকে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সংবলিত ডিজিটাল প্রাচীর ঘড়ি এবং একই হলের সাধারণ শিক্ষার্থীদের বিশুদ্ধ পানির সংকট নিরসনে তাদের দাবির পরিপ্রেক্ষিত হল ক্যান্টিনের পাশে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করেন হলের সাবেক শিক্ষার্থী, হল শাখা ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক তারিক।

সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সদস্য সচিব সৈয়দ ইয়ানাথ ইসলাম ও হল সংসদের সমাজসেবা সম্পাদক মোজাম্মেল হকের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় হল শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাকিব হোসেন, যুগ্ম-আহ্বায়ক শামীম বিন রফিক, সবুজ আহমেদ, সদস্য মাহিন, নাঈম, সুলতান, কর্মী মাহফুজ আলী, শাকিল, রাদিল, আহারাফ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, আবুল কাসেম প্রধান, রকিবুল হাসান, জুল হোসেন, সদস্য সাব্বির আহম্মেদ, কর্মী শাহ আলম, তানভীর হোসেন, শেখ মুজিবুর রহমান হলের সদস্য সিয়াম রহমান, তাহমিদ হুমায়ুন তানিম, হাজী মুহম্মদ মুহসীন হলের সদস্য সাখাওয়াত আনসারী সৈকতসহ বিশ্ববিদ্যালয় এবং হল শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে আড্ডারত সাধারণ শিক্ষার্থীদের লাল গোলাপ দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানান ছাত্রদল নেতারা। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উত্তম) নিজ হাতে লেখা ‘একটি জাতির জন্ম’ শীর্ষক প্রবন্ধটি বিতরণ করেন।

এ প্রসঙ্গে ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তারিক বলেন, মূলত দূর থেকে যে কেউ যাতে সময় দেখতে পারে সেজন্য ডিজিটাল ঘড়ি স্থাপন করেছি। সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল হলের প্রবেশ পথে এমন কিছু থাকুক যা সৌন্দর্য বৃদ্ধি করে এবং মানুষের উপকারে আসে। হলের শিক্ষার্থীদের সুপেয় পানির জন্য হল ক্যান্টিনের পাশে একটি ইলেক্ট্রিক পানির ফিল্টার স্থাপন করেছি। এর মাধ্যমে যাতে শিক্ষার্থী বিশুদ্ধ পানি পান করতে পারেন সেটিই আমার কাছে মুখ্য। কারণ আমিও এই হলের আবাসিক শিক্ষার্থী ছিলাম। ফ্যাসিস্ট শেখ হাসিনার পেটোয়া বাহিনী নিষিদ্ধ ছাত্রলীগের নিষ্ঠুর নির্যাতনে হলে থাকতে পারিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X