স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন সাবেক অধিনায়ক

অর্জুনা রানাতুঙ্গাকে গ্রেপ্তারের পরিকল্পনা জানিয়েছে শ্রীলঙ্কা সরকার। ছবি : সংগৃহীত
অর্জুনা রানাতুঙ্গাকে গ্রেপ্তারের পরিকল্পনা জানিয়েছে শ্রীলঙ্কা সরকার। ছবি : সংগৃহীত

দেশে ফিরলেই বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে গ্রেপ্তারের পরিকল্পনার কথা জানিয়েছে শ্রীলঙ্কা সরকার। মন্ত্রী থাকাকালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়। দেশটির কলম্বোর একটি আদালত এ তথ্য জানায়।

একটি দুর্নীতি পর্যবেক্ষণ সংস্থার অভিযোগ, রানাতুঙ্গা ও তার ভাই দীর্ঘমেয়াদি তেল ক্রয় চুক্তি প্রদানের প্রক্রিয়ায় প্রচলিত নিয়মকানুন বদলে উচ্চ মূল্যে স্পট ক্রয় করেন। যার ফলে অনেক বেশি দামে তেল কিনতে হয়েছে। এর ফলে দেশটির ৮০ কোটি শ্রীলঙ্কান রুপি ক্ষতি হয়।

ঘুষ বা দুর্নীতির অভিযোগ তদন্ত কমিশন (সিআইএবিওসি) কলম্বোর ম্যাজিস্ট্রেট জানিয়েছে, শ্রীলঙ্কায় ফিরলে রানাতুঙ্গাকে গ্রেপ্তার করা হবে। সাবেক মন্ত্রী রানাতুঙ্গার বড় ভাই ধাম্মিকা রানাতুঙ্গাকে গত সোমবার গ্রেপ্তার করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান।

উল্লেখ্য, ৬২ বছর বয়সী অর্জুনা রানাতুঙ্গা শ্রীলঙ্কার ক্রীড়াঙ্গনের এক কিংবদন্তি নাম। তার নেতৃত্বেই ১৯৯৬ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ে শিরোপা জেতে শ্রীলঙ্কা। মাঠে তিনি ছিলেন সাহসী ও আপসহীন এক ক্রিকেটার, পাশাপাশি দৃঢ় নেতৃত্বগুণের অধিকারী অধিনায়ক হিসেবেও পরিচিত। ২০০০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রানাতুঙ্গা রাজনীতিতে যুক্ত হন এবং পরবর্তী সময়ে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১০

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১১

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১২

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৩

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৪

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৫

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৬

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৭

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৮

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৯

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

২০
X