স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএল নিলাম থেকে দল পেলেন সাকিব

নিলাম থেকে দল পেয়েছেন সাকিব হুসেইন। ছবি : সংগৃহীত
নিলাম থেকে দল পেয়েছেন সাকিব হুসেইন। ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিলাম মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত হয়েছে। যেখানে মোট ৭৭টি জায়গার জন্য প্রায় ৩৫০ ক্রিকেটারের নাম জমা দেওয়া হয়েছিল। পূর্ণাঙ্গ হয়েছে প্রতি দলের ২৫ জনের কোটা। এবারের নিলাম থেকে দল পেয়েছেন সাকিব হুসেইন। ২১ বছর বয়সী এই ক্রিকেটারকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

শিরোপাতে চোখ রেখে মিনি নিলামে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেছে সানরাইজার্স হায়দরাবাদ। ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনকে ১৩ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। পাশাপাশি অস্ট্রেলিয়ার জ্যাক এডওয়ার্ডসকে কেনা হয়েছে ৩ কোটি টাকায়। এ ছাড়া ৩০ লাখ টাকায় দলে ভিড়েছেন আনক্যাপড ভারতীয় অলরাউন্ডার শিবাং কুমার।

নিলামে সানরাইজার্স নজর রেখে তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের দিকেও। ভিত্তিমূল্য ৩০ লাখ টাকায় সাকিবকে দলে ভেড়ায় তারা। এ ছাড়া উইকেটকিপার-ব্যাটার সলিল অরোরা, শিবাং কুমার, ওঙ্কার তুকারাম তারমালে, অমিত কুমার, প্রফুল হিঙ্গে এবং ক্রেইন্স ফুলেত্রা—এই ছয়জনকেও দলে ভিড়িয়েছে সানরাইজার্স।

সাকিব হুসেইন এর আগে ছিলেন কলকাতা দলে। সেবার প্রথম রাউন্ডে অবিক্রীত থাকলেও পরে তাকে ২০ লাখ টাকায় দলে ভেড়ায় কেকেআর। যদিও কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি এই ক্রিকেটারের। বিহারের গোপালগঞ্জ জেলা থেকে উঠে এসেছেন সাকিব। বিহারের বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলার পর সিনিয়র দলের হয়েও নজর কেড়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১০

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১১

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১২

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৩

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৪

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৫

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৭

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১৮

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১৯

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

২০
X