বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে বিক্ষোভ

বরিশালে বিক্ষোভ। ছবি : কালবেলা
বরিশালে বিক্ষোভ। ছবি : কালবেলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়কে অবস্থান, বিক্ষোভ সমাবেশ ‍এবং মিছিল করেছে বিক্ষুব্ধ ছাত্রজনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে মহাসড়কের নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনের গোলচত্বরে মহাসড়কে ঘণ্টাব্যাপী ‍এ কর্মসূচি পালন করেন তারা।

তবে এ সময় মহাসড়কের যানচলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। এ ছাড়াও বরিশালের প্রতিটি মসজিদে হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া, মোনাজাত ‍এবং পরে বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন মুসল্লিরা।

এর ‍আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুরের ‍একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শরীফ ওসমান হাদি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাত থেকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার রাতে ছাত্র-জনতা নথুল্লাবাদে জড়ো হয়ে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এরপর তারা ডিআইজির বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। ‍এ সময় রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ ‍আলমের ‍আশ্বাসে ওই রাতে বিক্ষোভ সমাপ্ত করেন শিক্ষার্থীরা।

এরপর শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে ছাত্রজনতা পুনরায় নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসটার্মিনালে জড়ো হয়ে মহাসড়কে অবস্থান নেয়। এ সময় তারা হাদি হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবি জানিয়ে বিভিন্ন রকম স্লোগান দেন। সেখানে মহাসড়কেই জামাতের সঙ্গে জুমার নামাজ ‍আদায় করেন বিক্ষোভকারীরা। নামাজ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর সদর রোড অশ্বিনী কুমার টাউন হলের সামনে গিয়ে জড়ো হন। সেখানে বিক্ষোভ সমাবেশ করে কর্মসূচি শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১০

আজকের নামাজের সময়সূচি

১১

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১২

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৩

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৪

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৫

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৬

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৭

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৮

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৯

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

২০
X