কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২১ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। ছবি : কালবেলা
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। ছবি : কালবেলা

উচ্চশিক্ষার অধিকারসহ ৮ দফা দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের সালনা ব্রিজ এলাকায় এই ব্লকেড কর্মসূচি পালন করেন তারা।

বিক্ষোভকারীরা জানান, ডিপ্লোমা কৃষি শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়ে আসছেন। দ্রুত এই বৈষম্য দূর করে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে দক্ষ শিক্ষক নিয়োগ, চাকরিতে দশম গ্রেড বাস্তবায়ন এবং প্রতি বছর ধারাবাহিক নিয়োগের ব্যবস্থাসহ মোট ৮টি দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।

বিক্ষোভের কারণে প্রায় এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে সদর থানা পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। দাবি-দাওয়াগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেয়।

শিক্ষার্থীরা জানান, দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X