ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

মুরগি কিনতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল আইয়ুবের

হাসপাতালে রাখা মরদেহ। ছবি : কালবেলা
হাসপাতালে রাখা মরদেহ। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের ইটনায় মুরগি কিনতে গিয়ে পিটুনিতে এক ক্রেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের দিঘির পাড় আলগা পাড়া গ্ৰামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আফজাল মিয়ার খামারে মুরগি কিনতে যায় আইয়ুব আলী। তখন সিরিয়াল নিয়ে তর্ক হয় মুজিবুর মিয়ার সঙ্গে। একপর্যায়ে মুজিবুর মিয়ার ছেলেরা আইয়ুব আলীকে কিলঘুষি মারা শুরু করে। তখন স্থানীয়রা ধরাধরি টানাহেঁচড়া করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আইয়ুব আলী (৬৮) উপজেলার সদর ইউনিয়নের এয়াকুব আলীর ছেলে।

নিহত আইয়ুব আলীর পরিবারের সদস্য বাহার উদ্দিন জানান, মুরগি কিনতে গিয়ে সিরিয়াল নিয়ে তর্ক-বিতর্ক থেকে মুজিবুর মিয়ার ছেলে সাব্বিরসহ তিন-চারজন তাকে পিটিয়ে মেরে ফেলেছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কাওসার আহমেদ জানান, রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

ইটনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল হাসিম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা চলমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১০

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১১

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১২

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৩

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৪

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৫

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৬

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X