রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি কর্মকর্তাদের আইনের জ্ঞান সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার সহায়ক : তথ্য সচিব

রাজশাহীতে দিনব্যাপী প্রশিক্ষণে অনলাইনে যুক্ত হোন তথ্য সচিব মাহবুবা ফারজানা। ছবি : কালবেলা
রাজশাহীতে দিনব্যাপী প্রশিক্ষণে অনলাইনে যুক্ত হোন তথ্য সচিব মাহবুবা ফারজানা। ছবি : কালবেলা

তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেছেন, সরকারি কর্মচারীরা যদি আইনের জ্ঞান শুদ্ধভাবে অর্জন করেন, তবে তা সরকারের সুনাম বৃদ্ধি করে ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজশাহীতে অনুষ্ঠিত একটি প্রশিক্ষণে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

‘মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন, এসএফ লেখার কৌশল এবং করণীয়’ শীর্ষক দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সচিব বলেন, রাষ্ট্রীয় প্রশাসনের ভিত্তি মজবুত করতে সরকারি কর্মচারীদের জন্য আইনের জ্ঞান অপরিহার্য।

মাহবুবা ফারজানা বলেন, সরকারি কর্মচারীদের অত্যাবশ্যকীয় দায়িত্ব হচ্ছে আইনের আওতায় থেকে দায়িত্ব পালন করা। আইনের প্রতিটি বিষয় মুখস্থ রাখা জরুরি নয়, জরুরি হচ্ছে কোন বইয়ের কোন পাতায় প্রয়োজনীয় আইনটি আছে, তা জানা।

তিনি আরও উল্লেখ করেন, আইনানুগভাবে কাজ করলে সরকারের বিরুদ্ধে মামলার সংখ্যা কমে যাবে। সরকারের পক্ষে বা বিরুদ্ধে মামলা পরিচালনার সময় আইনের স্পষ্ট জ্ঞান থাকা জরুরি।

অনুষ্ঠানের বিশেষ অতিথি রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, সরকারি কর্মচারীদের জন্য মামলা পরিচালনা সম্পর্কিত এ ধরনের প্রশিক্ষণ এখন সময়ের দাবি। মামলার ক্ষেত্রে আমাদের ভুল হয়, ভুল করা অপরাধ নয়, কিন্তু সেই ভুল থেকে শিখতে হবে।

রাজশাহী বিভাগের আট জেলার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তারা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রশিক্ষণে সংশ্লিষ্ট বিষয়ে সেশন পরিচালনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১০

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১১

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১২

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৩

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১৫

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১৬

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৭

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৮

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৯

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

২০
X