রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সাগরে ট্রলার ডুবিতে ৪ জেলে জীবিত উদ্ধার, নিখোঁজ ২

পুরোনো ছবি
পুরোনো ছবি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে মাছ ধরতে গিয়ে সাগরে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন জেলে জীবিত উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছেন দুজন।

বুধবার (২৪ ডিসেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা বাঁধঘাট থেকে গত সোমবার দুপুরে ছয় জেলে নিয়ে সাগরে মাছ ধরতে রওনা হয় সিদ্দিক জোমাদ্দারের মালিকানাধীন ট্রলারটি। বুধবার রাত আনুমানিক ৩টার দিকে উত্তর-পশ্চিম দিক থেকে হঠাৎ প্রচণ্ড বাতাস হাওয়া উঠলে পাইপ বয়ার কাছে ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়ার কিছুক্ষণ পর কাছাকাছি থাকা স্থানীয় ট্রলার ঘটনাস্থলে পৌঁছে চারজন জেলেকে জীবিত উদ্ধার করে। তারা বর্তমানে কলাপাড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিখোঁজ জেলেরা হলেন—মো. শামীম জোমাদ্দার (৩৪) ও কিশোর সিয়াম জোমাদ্দার (১৪)। দুজনই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

এদিকে নিখোঁজদের পরিবারের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে চরগঙ্গার বাতাস। প্রতীক্ষায় দিন কাটছে স্বজনদের, এক চিলতে খবরের আশায় তাকিয়ে আছেন সাগরের দিকেই।

এ বিষয়ে রাঙ্গাবালী থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

কলাপাড়া কোস্টগার্ডের অভিযান দলের কমান্ডার মো. আলম বলেন, ‘এ বিষয়ে আমরা এখনো অবগত নই। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১০

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

১১

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

১২

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

১৩

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১৪

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১৫

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১৬

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৭

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১৮

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৯

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

২০
X