বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

পাত্রী দেখে ফেরার পথে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

গ্রেপ্তার মো. শামসুর রহমান। ছবি : কালবেলা
গ্রেপ্তার মো. শামসুর রহমান। ছবি : কালবেলা

বরিশালের বাকেরগঞ্জে মো. শামসুর রহমান নামের এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ৭টায় উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের পাটকাঠি খেয়াঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মো. শামসুর রহমান (২৫) উপজেলার দাড়িয়াল ইউনিয়নের উত্তম পুর গ্রামের মৃত খলিলুর রহমান ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দাড়িয়াল ইউনিয়ন ছাত্রলীগের কর্মী।

শামসুর রহমানের মা নুরুন নাহার বেগম বলেন, ছাত্রলীগের কোনো পদধারী নেতা ছিল না আমার ছেলে শামসুর। তবে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে যাওয়া-আসা করত। রাজনৈতিক পরিচয়ে অন্যায় কোনো কাজে জড়িত ছিল না।

তিনি আরও বলেন, আমরা ছেলে আজ বিকেলে পাশের উপজেলা বাউফলে তার বন্ধুদের নিয়ে নিজের বিয়ের জন্য পাত্রী দেখতে যায়। পাত্রী দেখে ফেরার পথে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জেল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে আহত এবং এলাকায় নাশকতামূলক ধ্বংসাত্মক কার্যক্রম চালানোর অভিযোগে গত বছরের ৭ নভেম্বর হাসান সিকদার নামে একজন বাদী হয়ে থানায় মামলা করেছিলেন। ওই মামলায় নিষিদ্ধ সংগঠনের উগ্রপন্থি ছাত্রলীগ কর্মী শামসুর রহমানকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X