রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৮ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ফেরি চলাচল বন্ধ থাকায় যানবাহনের দীর্ঘ সারি। ছবি : কালবেলা
ফেরি চলাচল বন্ধ থাকায় যানবাহনের দীর্ঘ সারি। ছবি : কালবেলা

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে এই নৌরুটে সব ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, নদীতে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করেই কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় শত শত পণ্যবাহী ট্রাক, বাস ও ছোট যানবাহন আটকা পড়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। বিশেষ করে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও জরুরি পণ্য পরিবহনে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়েছে।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আরও জানায়, কুয়াশার ঘনত্ব কমে গেলে নদীতে দৃশ্যমানতা স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। এ বিষয়ে যাত্রী ও যানবাহন চালকদের ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে।

ঝিনাইদহ কালিগঞ্জ থেকে ছেড়ে আসা কাবিল নামের এক যাত্রী কালবেলাকে বলেন, এক ঘণ্টা আগে ঘাটে এসেছি। খুবই জরুরি আমার ঢাকায় যাওয়া। তবে কখন যেতে পারব, সেটা বুঝতে পারছি না। খুবই বিপদের মধ্যে আছি।

আবির নামের আরেক ব্যক্তি কালবেলাকে বলেন, আগামীকাল আমার দুলাভাই সৌদি যাবে, সেজন্য তাকে উঠিয়ে দিতে আমরা ঢাকায় যাওয়ার জন্য ঘাটে এসে দেখি ফেরি বন্ধ। তবে কাল তো ফ্লাইট, কীভাবে যাব সেই চিন্তায় আছি আমরা সবাই।

মাগুরা থেকে আসা সাজ্জাদ হোসেন নামের এক ব্যক্তি কালবেলাকে বলেন, একদিকে প্রচন্ড শীত আর বাতাসে নাজেহাল হয়ে পড়েছি। কুয়াশায় ফেরি বন্ধ হয়ে পড়েছে। কখন কুয়াশা কাটবে আর কখন ফেরি ছাড়বে কেউ বলতে পারছে না।

সরেজমিন ঘুরে দেখা যায়, দৌলতদিয়ায় ৩টি ফেরিঘাটের পন্টুন ফাকা রয়েছে। কোনো ফেরিই দৌলতদিয়া প্রান্ত এলাকায় নেই। তবে ৩টি ঘাটের কাছেই অসংখ্য ছোট বড় যানবাহনের সারির সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগ দেখা দিয়েছে যাত্রীসহ চালকদের। বিশেষ করে প্রচন্ড শীতের মধ্যে পদ্মার পাড়ে আটকে থাকা যাত্রী চালকদের মধ্যে বয়স্কসহ শিশুরা পড়েছেন বেশি দুর্ভোগে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক, মো: সালাহউদ্দিন কালবেলাকে জানান, ঘন কুয়াশার কারণে শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ আছে। ঘন কুয়াশার জন্য সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ থাকায় সাময়িক ভোগান্তি বেড়েছে যাত্রী ও চালকদের। তবে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস কালবেলাকে জানান, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। যাত্রী ও চালকদের নিরাপত্তার কথা ভেবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চালক ও যাত্রীদের ছিনতাইকারীদের কবল থেকে রক্ষ পেতে নৌপুলিশ ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ কাজ করবে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১১

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১২

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৪

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৫

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৬

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৭

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৮

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৯

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

২০
X