টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

সড়কে ঝরল মা-মেয়ের প্রাণ

দুর্ঘটনাকবলিত যানবাহন। ছবি : কালবেলা
দুর্ঘটনাকবলিত যানবাহন। ছবি : কালবেলা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াইতে পরপর চারটি যানবাহনের ধাক্কায় একটি প্রাইভেটকারে থাকা যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় মির্জাপুর উপজেলার গোড়াই ফ্লাইওভারের পূর্বপাশে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, ফেনী জেলার জিসান কবির টিপুর স্ত্রী সাদিয়া কবির (৩৭) ও তার ১০ মাস বয়সী শিশু কন্যা তাজরিয়া কবির পিয়ম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সাদিয়া কবির টাঙ্গাইলে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে প্রাইভেটকারযোগে ঢাকার মিরপুরের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই ফ্লাইওভারের পূর্বপাশে পৌঁছলে তাদের বহনকারী সাদা রঙের প্রাইভেটকারটি সামনে থাকা ঢাকাগামী ট্রাককে সজোরে ধাক্কা দেয়।

ওই প্রাইভেটকারটিকে অপর একটি লাল রঙের প্রাইভেটকার সজোরে ধাক্কা দেয়। অন্যদিকে, পেছনে থাকা আরেকটি বাস লাল রঙের প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এ ঘটনায় সাদা প্রাইভেটকারে থাকা যাত্রী মা-মেয়ে ঘটনাস্থলেই মারা যান। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

পরে পুলিশ গিয়ে রেকারের মাধ্যমে মহাসড়ক থেকে গাড়িগুলো সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়। ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছেন।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার বলেন, চারটি পরিবহন পর্যায়ক্রমে ধাক্কা দেয়। এতে দুই যাত্রীর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে নিহতদের মরদেহ হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X