কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

হাসনাত আব্দুল্লাহকে চেনেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান

বাঁ থেকে হাসনাত আব্দুল্লাহ ও বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান। ছবি : সংগৃহীত
বাঁ থেকে হাসনাত আব্দুল্লাহ ও বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান। ছবি : সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে চেনেন না বলে মন্তব্য করেছেন একই আসনের বিএনপি থেকে মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার প্রশ্নে মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, হাসনাত আব্দুল্লাহকে তো আমি চিনিই না। এ পর্যন্ত কোনোদিন দেখা হয়নি। এ ছেলের সঙ্গে আমার পরিচয় নেই, কিছুই নেই। আগেও ছিল না এখনো নেই, আমি তাকে কোনোদিন দেখিওনি। তার বিষয়ে আমি কীভাবে বলব।

তিনি বলেন, ভোটের মাঠে দ্বিমুখী-ত্রিমুখী বুঝি না। আমি সবসময়ই চ্যালেঞ্জ নিয়ে নির্বাচন করেছি। এবারও সেভাবেই নির্বাচনে কাজ করছি।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিগত ১৭ বছরে মানুষ ভোটের মাঠে যেতে পারে না। তারা এবার ভোটের প্রতি আগ্রহী। তাই আমরা আশা রাখি, এবারের ভোটের মাঠের পরিবেশ স্বাভাবিক থাকবে এবং মানুষ আগ্রহ নিয়ে ভোট দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X