বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২

বনপাড়া হাইওয়ে থানা, নাটোর। ছবি : সংগৃহীত
বনপাড়া হাইওয়ে থানা, নাটোর। ছবি : সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে উপজেলায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নলডাঙ্গা উপজেলার বেলঘরিয়া শিবপুর এলাকার ফরজ আলী শেখের ছেলে মো. সোহাগ শেখ (২৬) এবং টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের মো. ওয়াহেদ আলীর ছেলে মো. বিপ্লব হোসেন (৩৫)।

বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ঢাকাগামী কাভার্ডভ্যান মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই চালক ও তার সহকারী মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনিব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X