বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বহিষ্কারের পর নির্বাচন করার ঘোষণা ১ বিএনপি নেতার

কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। ছবি : প্রতিনিধি
কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। ছবি : প্রতিনিধি

দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বহিষ্কৃত হওয়ার পর বাঞ্ছারামপুরবাসীর উদ্দেশে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি (বহিষ্কৃত) কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রিয় বাঞ্ছারামপুরবাসী, আসসালামু আলাইকুম। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ ১৫ বছর রাজপথের আন্দোলনে আপনাদের ভালোবাসা ও সাহস আমাকে শক্তি দিয়েছে। ইনশাল্লাহ, আপনারা পাশে থাকলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নের এই লড়াইয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করব। বাঞ্ছারামপুরের অধিকার আদায়ে আপনাদের দোয়া ও সমর্থন চাই।’

এর আগে মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেহেদী হাসান পলাশকে দল থেকে বহিষ্কারের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তার বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ বাতিল করা হয়েছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ও ঐক্য রক্ষার স্বার্থেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১০

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১১

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১২

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৩

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৪

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৫

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৬

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৭

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৮

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৯

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

২০
X