খুলনা ব্যুরো
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় জাপাসহ ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তৃতীয় দিনে খুলনায় তিন প্রার্থীর মনোনয়ন বাতিল ও একজনের প্রার্থিতা স্থগিত করা হয়েছে। যাচাই-বাছাইকালে ৮ প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

শুক্রবার (২ জানুয়ারি) খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন— খুলনা-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আরা পারভীন (ইয়াসিন) এবং খুলনা-৬ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর ও স্বতন্ত্র প্রার্থী মো. আছাদুল বিশ্বাস। এ ছাড়া খুলনা-৫ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী শেখ মুজিবুর রহমান।

জানা গেছে, গত বছরের ৩০ ডিসেম্বর দুটি আসনে মোট ১২ প্রার্থী মনোনয়ন জমা দেন। আজ তৃতীয় দিনের জমা যাচাই-বাছাই শেষে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং অফিসার। এ সময় একজনের মনোনয়ন স্থগিত করা হয়।

বৈধ ঘোষণা হওয়া খুলনা-৫ আসনের প্রার্থীরা হলেন— জামায়াতে ইসলামীর প্রার্থী গোলাম পরওয়ার, বিএনপির মোহাম্মদ আলী আসগার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির চিত্ত রঞ্জন গোলাদার, বাংলাদেশ খেলাফত মজলিশের মো. আব্দুল কাইউম জমাদ্দার।

খুলনা-৬ আসনে বৈধ ঘোষণা হওয়া প্রার্থীরা হলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবুল কালাম আজাদ, বিএনপির এসএম মনিরুল হাসান (বাপ্পী), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আছাদুল্লাহ ফকির, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রশান্ত কুমার মণ্ডল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১০

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১১

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১২

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৩

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৪

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৫

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৬

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৭

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৮

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৯

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

২০
X