ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১০:৪৭ এএম
অনলাইন সংস্করণ

ফেনীতে ৬ দিনেও মেলেনি সূর্যের দেখা

ফেনীতে তীব্র কুয়াশা। ছবি : কালবেলা
ফেনীতে তীব্র কুয়াশা। ছবি : কালবেলা

ফেনীতে টানা ৬ দিনেও মেলেনি সূর্যের দেখা। শীতের তীব্রতা বাড়ায় খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় মানুষের জীবন জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে রিকশাচালক, শ্রমজীবী ও ভাসমান মানুষজন স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে।

ঘন কুয়াশা ও ঠান্ডাজনিত কারণে ছোট কোমলমতি শিশুদের ঠান্ডা কাশি নিয়ে চাপ বেড়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে।

ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের বাসিন্দা মরিয়ম বেগম জানান, বন্যায় তাদের ঘরবাড়ি পানিতে ডুবে যাওয়ায় নষ্ট হয় ঘরের লেপ তোষক। তাই সরকারের সহযোগিতা প্রয়োজন।

মহামায়া ইউনিয়নের বাসিন্দা মোশারফ বলেন, প্রচন্ড শীতে কাঁপছে ফেনীর মানুষ।

উপজেলার ঘোপাল ইউনিয়নের কৃষক মামুন বলেন, ঠান্ডার কারণে মাঠে যাওয়া যাচ্ছে না, শীতকালীন সবজি বেচা বিক্রিতে ব্যাঘাত ঘটছে।

ফেনী জেলা আবহাওয়া কর্মকর্তা মজিবুর রহমান বলেন, শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীতের প্রকোপ আগামীতে আরও বেশ কয়েকদিন এভাবে চলতে থাকবে।

তীব্র শীতের কারণে বয়স্কদের ও শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছেন ফেনী জেলা সিভিল সার্জন ডাক্তার রুবাইয়াৎ বিন করিম। তিনি জানান, শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে বয়স্ক মানুষ ও শিশুদের শ্বাসতন্ত্রে সংক্রমণ হওয়ার আশঙ্কা রয়েছে। তাই জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X