শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মায় ভাসছিল বাবা-ছেলে, অল্পের জন্য রক্ষা পেল জীবন

শিশু সন্তানসহ বাবাকে উদ্ধার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত
শিশু সন্তানসহ বাবাকে উদ্ধার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় এক বাবা ও তার শিশু সন্তানকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে চরাঞ্চলের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে যাওয়ার সময় চরঝাউকান্দা ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদী থেকে তাদের উদ্ধার করা হয়।

চরভদ্রাসন থানার উপপরিদর্শক মো. রফিকুজ্জামান বলেন, ভোটকেন্দ্র পরিদর্শনের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা স্পিডবোটে করে যাচ্ছিল। এ সময় নদীতে ভাসমান অবস্থায় মানুষ দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজন মাঝবয়সী ব্যক্তি ও একটি শিশুকে উদ্ধার করা হয়।

পরে জানা যায়, তিনি তার ছেলেকে নিয়ে চরে কাশবন কাটতে গিয়েছিলেন। কাশবনের অতিরিক্ত বোঝার কারণে নৌকাটি ডুবে যায়। এরপর কাশবনের আঁটি ধরে বাবা ও ছেলে নদীতে ভাসতে থাকেন।

উদ্ধারের পর পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের একটি জেলে নৌকায় তুলে কম্বল দিয়ে শরীর গরম করার ব্যবস্থা করেন। একই সঙ্গে জেলে নৌকার সহায়তায় ডুবে যাওয়া নৌকাটিও উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত নৌকাতেই বাবা ও ছেলেকে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

উদ্ধারকাজে ব্যস্ত থাকায় বাবা ও ছেলের নাম-ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে থানা পুলিশ।

চরভদ্রাসন থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, চরাঞ্চলের ভোটকেন্দ্র পরিদর্শনের উদ্দেশ্যে স্পিডবোটে টহলরত অবস্থায় নদীতে ভাসমান মানুষ দেখতে পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালান। কাছে গিয়ে দেখা যায়, কাশবনের আঁটি ধরে একটি শিশু ও একজন মাঝবয়সী ব্যক্তি নদীতে ভাসছেন। পরে জানা যায়, তারা বাবা ও ছেলে।

তিনি আরও বলেন, নদীপথে চলাচলের সময় অতিরিক্ত বোঝা বহন না করা এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। অল্পের জন্য আল্লাহর রহমতে তারা প্রাণে বেঁচে গেছেন। বিষয়টি নজরে না এলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১০

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১১

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১২

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৩

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৪

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৫

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৬

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৭

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৮

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৯

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

২০
X