লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

তিন ভাই মিলে ছোট ভাইকে পিটিয়ে হত্যা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধের জেরে তোফায়েল আহম্মদ নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার তিন ভাইয়ের বিরুদ্ধে। শনিবার (৩ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে শুক্রবার (২ জানুয়ারি) সকালে পৌরশহরের ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকায় মারধরের ঘটনা ঘটে। নিহত তোফায়েল আহম্মদ ওই এলাকার বাসিন্দা ও মৃত সৈয়দ আহম্মদের ছেলে।

সদর থানার ওসি ওয়াহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে অভিযুক্তদের সঙ্গে তোফায়েলের বিরোধ চলছিল। শুক্রবার সকালে নিহত তোফায়েল আহম্মদের সঙ্গে তার তিন ভাই তাহের, তাজল ও নজিরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে একা পেয়ে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে তারা। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে পুনরায় তার ওপর হামলা করে অভিযুক্তরা। পরে তাকে উদ্ধার করে দ্বিতীয় দফায় সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩ জানুয়ারি) সকালে মারা যান।

সদর থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে শনাক্ত করে আটক করেছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১০

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১১

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১২

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৩

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৪

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৫

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১৬

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১৭

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১৮

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১৯

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

২০
X