রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০২:২৫ এএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০২:৩০ এএম
অনলাইন সংস্করণ

ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি বন্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ছবি : সংগৃহীত
ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে এ নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপার সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।

শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টা থেকে নদীতে হঠাৎ করে ঘন কুয়াশা নেমে আসায় দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। এ অবস্থায় নৌপথে দুর্ঘটনা এড়াতে নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে অন্তত ৪টি ফেরি নদী পার হতে না পেরে আটকে রয়েছে। পাশাপাশি ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী, চালক ও পরিবহন শ্রমিকরা।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন কালবেলাকে বলেন, নদীতে দৃশ্যমানতা একেবারে কমে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তাই আমাদের প্রধান বিবেচ্য। কুয়াশা কেটে দৃশ্যমানতা স্বাভাবিক হলে তাৎক্ষণিকভাবে ফেরি চলাচল পুনরায় চালু করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১০

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১১

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১২

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৩

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৪

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৫

এনসিপির ফল উৎসবে হামলা

১৬

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৭

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৮

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৯

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

২০
X