ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

কলেজশিক্ষার্থীর ওপর টিকিট কালোবাজারিদের হামলা, প্রতিবাদে বিক্ষোভ

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ায় কলেজশিক্ষার্থীর ওপর ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার সদস্যরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে টিকিট বিক্রিতে দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম ও কালোবাজারি বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। যার ফলে টিকিট কালোবাজারিরা বেপরোয়া হয়ে উঠেছে। এরই অংশ হিসেবে শনিবার রাতে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে প্রতিবাদ করায় ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার’ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী মকবুল আহমেদ মারুফের ওপর টিকিট কালোবাজারিরা হামলা করে।

প্রতিবাদী সমাবেশ থেকে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। একই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনকে সুশৃঙ্খল ও যাত্রীবান্ধব করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

এতে বক্তব্য রাখেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার সদস্য সাবের হোসেন, আরিফ বিল্লাহ আজিজি, সাংস্কৃতিক কর্মী ফাহিম মুনতাসির, সরকারি কলেজের হিসাববিজ্ঞানের শিক্ষার্থী উদয় রেজা।

পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলস্টেশন চত্বরে গিয়ে বিক্ষোভ প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১০

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১১

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১২

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৩

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৪

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৫

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৬

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৭

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৮

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৯

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

২০
X