বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার

জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার। ছবি : কালবেলা
জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার। ছবি : কালবেলা

সুন্দরবনের করমজল এলাকায় দুর্ঘটনাকবলিত একটি পর্যটকবাহী জাহাজ থেকে দেশি-বিদেশি মোট ৪৪ পর্যটককে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার ‘পাইরেটস সুন্দরবন’ নামের একটি পর্যটনবাহী জাহাজ খুলনা থেকে ৪৪ পর্যটক নিয়ে সুন্দরবনের উদ্দেশে যাত্রা শুরু করে।

পরে শনিবার রাত সাড়ে ১০টার দিকে সুন্দরবনের করমজল এলাকার পশুর নদীতে একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে জাহাজটির একটি অংশে ছিদ্র সৃষ্টি হয়। এতে দ্রুত পানি প্রবেশ করতে শুরু করে। পরিস্থিতি আঁচ করতে পেরে জাহাজে থাকা এক পর্যটক তাৎক্ষণিকভাবে কোস্টগার্ডকে অবহিত করেন।

খবর পেয়ে কোস্টগার্ডের দুটি উদ্ধারকারী দল দ্রুত স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রথম দফায় ২ জন চীনা নাগরিকসহ নারী ও শিশুসহ মোট ২৪ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়। পরে দ্বিতীয় দফায় আরও ২০ জন পর্যটককে উদ্ধার করা হয়।

উদ্ধার সব পর্যটক বর্তমানে মোংলায় নিরাপদে রয়েছেন বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, নৌপথে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১০

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১১

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১২

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৩

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৬

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৭

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৮

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৯

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

২০
X