চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

জাহাজভাঙা কারখানার দুই শ্রমিকের লাশ উদ্ধার

মরদেহ উদ্ধার। ছবি : কালবেলা
মরদেহ উদ্ধার। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা নৌঘাট এলাকায় সাগর উপকূল থেকে দুই জাহাজভাঙা শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল লাশ দুটি উদ্ধার করে। নিহতদের একজনের মরদেহ খণ্ডিত অবস্থায় পাওয়া যায়।

নিহত দুজন হলেন, সাইফুল ইসলাম ও আবদুল খালেক। তাদের বাড়ি গাইবান্ধা জেলায়। তারা স্থানীয় কেআর শিপ রিসাইক্লিং ইয়ার্ডে কর্মরত ছিলেন।

তবে এই দুই শ্রমিকের মৃত্যুর কারণ নিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের বক্তব্যে ভিন্নতা দেখা দিয়েছে।

ফায়ার সার্ভিসের দাবি, ডাকাতদলের হামলায় এ ঘটনা ঘটেছে। অন্যদিকে শিল্প পুলিশ, শ্রমিক সংগঠন ও স্থানীয় বাসিন্দাদের মতে, নতুন জাহাজ বিচিং করার সময় দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, কারখানা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রাতে শ্রমিকরা একটি ছোট নৌকায় করে কারখানার উপকূলীয় এলাকা পাহারা দিচ্ছিলেন। এ সময় ডাকাতদল মালপত্র লুটের চেষ্টা করলে শ্রমিকরা বাধা দেন। তখন ডাকাতদের হামলায় একজন শ্রমিক গুরুতর আহত হন এবং অন্যরা নৌকা থেকে সাগরে পড়ে যান। পরে দুজনের মৃত্যু হয়।

এতে একজনের পুরো শরীর পাওয়া গেলেও আরেকজনের মাথা হাতের একটি অংশ ও একটি পা পাওয়া গেছে। এ ঘটনায় আরও দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে শিল্প পুলিশের পরিদর্শক নাহিদ হাসান মৃধা বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে জাহাজ বিচিং করার সময় একটি দুর্ঘটনার মাধ্যমে এ ঘটনা ঘটে। জাহাজ তোলার সময় নৌকাটি ক্ষতিগ্রস্ত হয় এবং এতে দুজন শ্রমিকের মৃত্যু হয়। বিষয়টি তদন্তাধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X