মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি কোয়েল, সম্পাদক তাসু

সভাপতি চৌধুরী সাইদুর রহমান কোয়েল ও সাধারণ সম্পাদক ডা. তাহসিনা শামীম তাসু। ছবি : সংগৃহীত
সভাপতি চৌধুরী সাইদুর রহমান কোয়েল ও সাধারণ সম্পাদক ডা. তাহসিনা শামীম তাসু। ছবি : সংগৃহীত

রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ এর চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এতে চৌধুরী সাইদুর রহমান কোয়েল সভাপতি ও ডা. তাহসিনা শামীম তাসু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রোববার (৪ জানুয়ারি) কলেজ মিলনায়তনে ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মহা. হবিবুর রহমান।

নির্বাচনে প্রাপ্ত ভোটের ভিত্তিতে মোট ৪৩ জন প্রার্থী বিভিন্ন পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। ঘোষিত ফলাফলে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে টিআইএম গোলাম মাওলা ডলার নির্বাচিত হন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আরেকজন মো. এনায়েত-ই-মওলা খান নির্বাচিত হন।

এছাড়া সহসভাপতি পদে ফারজানা আশরাফী নীলা, ডা. মো. রানা মাহফুজুল হক, ড. মো. সাহেদ জামান, আবু হাসান মো. তোজাম্মেল হক, মুস্তারী জাহান কাকলী, খন্দকার মিজানুর রহমান, মো. জাহিদ হোসেন পাঁচজন নির্বাচিত হয়েছেন।

কোষাধ্যক্ষ পদে মো. আমির সাদাত, সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট মো. শাহিনুল হক মুন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক পদে মো. আনোয়ারুজ্জামান ও রিফাত হোসেন অন্তর, দপ্তর সম্পাদক পদে মো. মিজানুল হক, যুগ্ম-দপ্তর সম্পাদক পদে খন্দকার ইহসানুল আমিন ও রাহুল সরকার, প্রচার সম্পাদক পদে সুজা উদ্দিন আহমেদ, যুগ্ম-প্রচার সম্পাদক পদে মো. খালেদ বিন অলিদ (আবীর), সাহিত্য সম্পাদক পদে জুবাইদা পারভিন, যুগ্ম-সাহিত্য সম্পাদক পদে শাহ মো. মাইনুল হোসেন শান্ত, সাংস্কৃতিক সম্পাদক পদে পলি নাসরিন, যুগ্ম-সাংস্কৃতিক সম্পাদক পদে সোয়াইব আহমেদ, ক্রীড়া সম্পাদক পদে মো. মইন উদ্দিন ফরহাদ, যুগ্ম-ক্রীড়া সম্পাদক পদে মো.আব্দুর রব সাগর, আন্তর্জাতিক সম্পাদক পদে শফিকুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক পদে এস এম মাইনুল বারি, যুগ্ম-সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. মনিরুজ্জামান মুন, তথ্য, প্রযুক্তি ও যোগাযোগ সম্পাদক পদে মো. সজিবুর রহমান, আইন বিষয়ক সম্পাদক পদে এ্যাড. মো. নুরুজ্জামান, উচ্চ শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ড. শামিমা নারগীস আফজা, যুগ্ম-উচ্চ শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে শামীমা পারভীন নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য বিজয়ী ১০ জন হলেন- আশিক মোসাদ্দেক, ডা. নাফিসুর রহমান, ডা. মো. মিজানুর রহমান, সেলিনা খান সাথি, এস এম কামরুল বাহার, মো. মনোয়ার হোসেন, মো. আনিসুজ্জামান বিপ্লব, আলী ইকবাল মো. নুরুল্লাহ, খোন্দকার জাহাঙ্গীর সিরাজ, মো. রাশিকুজ্জামান প্রিতম।

এদিকে গত রোববার প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর মহা. হবিবুর রহমান স্বাক্ষরকৃত এক বিজ্ঞপ্তিতেও নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

সেখানে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি বলে জানান নির্বাচন কমিশন। নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের মাধ্যমে রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X