চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

দেশ-বিদেশে ইন্টার্নশিপ অভিজ্ঞতা তুলে ধরলেন সিভাসুর ডিভিএম শিক্ষার্থীরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) শিক্ষার্থীদের ইন্টার্নশিপ অভিজ্ঞতা বিনিময় উপলক্ষে ফিডব্যাক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৫ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভাসুর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. একেএম সাইফুদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. ফেরদৌসী আকতার, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদ, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ এবং পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম। স্বাগত বক্তব্য দেন ডিভিএম ইন্টার্নশিপ কো-অর্ডিনেটর প্রফেসর ড. আমীর হোসেন সৈকত।

ফিডব্যাক প্রোগ্রামে সিভাসুর ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিভিএম ২৫তম ব্যাচের শিক্ষার্থীরা পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জাপান ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রাণী হাসপাতাল, চিড়িয়াখানা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে এক বছরের ইন্টার্নশিপ শেষে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে পাকিস্তানের লাহোরে অবস্থিত ইউনিভার্সিটি অব ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেসে (ইউভিএএস) ৪৫ দিনের ইন্টার্নশিপ কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরেন সিভাসুর পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. আবদুল আহাদ। তিনি শিক্ষার্থীদের সঙ্গে গাইড হিসেবে পাকিস্তান সফর করেন। পরে শিক্ষার্থীরা ইউভিএএসে তাদের ইন্টার্নশিপ কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন দেন এবং সেখানে অর্জিত হাতে-কলমে জ্ঞান ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

শিক্ষার্থীরা জানান, ইউভিএএসে ইন্টার্নশিপের মাধ্যমে তাদের ক্লিনিক্যাল দক্ষতা, রোগ নির্ণয়ের সক্ষমতা এবং পেশাগত আত্মবিশ্বাস উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে তারা ইউভিএএস কর্তৃপক্ষের আন্তরিক আতিথেয়তা ও সহায়ক শিক্ষা পরিবেশের প্রশংসা করেন।

ইউভিএএস পাকিস্তানের একটি প্রাচীন ও স্বনামধন্য বিশ্ববিদ্যালয়। ১৮৮২ সালে লাহোরে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি দেশটির কৃষিবিজ্ঞানভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। সম্প্রতি সিভাসুর সঙ্গে ইউভিএএসের একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

এ ছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জাপান ও দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ সম্পন্ন করা শিক্ষার্থীরাও তাদের নিজ নিজ প্লেসমেন্টের ওপর ফিডব্যাক প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

১০

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

১১

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

১২

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

১৩

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

১৪

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

১৫

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

১৬

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

১৭

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

১৮

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১৯

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

২০
X