সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ১২:০৩ এএম
অনলাইন সংস্করণ

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দাখিল করেন শেখ এবাদুল ইসলাম। ছবি : কালবেলা
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দাখিল করেন শেখ এবাদুল ইসলাম। ছবি : কালবেলা

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেসবুকে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ তুলে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে এ অভিযোগ দাখিল করা হয়।

আবেদনে বলা হয়েছে, বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ কাজী মো. আলাউদ্দীনের বিরুদ্ধে ‘আপন বাংলা’ নামের একটি অনলাইন নিউজ পোর্টাল এবং জামায়াতে ইসলামীর প্রার্থীর কর্মী-সমর্থকদের একাধিক ফেসবুক পেজ ও আইডি থেকে পরিকল্পিতভাবে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব অপপ্রচার নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং এতে ভোটাররা বিভ্রান্ত হচ্ছেন।

শেখ এবাদুল ইসলাম অভিযোগে আরও উল্লেখ করেন, যাচাই-বিহীন এসব তথ্য প্রার্থীর সম্মান ও ভাবমূর্তির মারাত্মক ক্ষতি করছে এবং সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ ব্যাহত করছে।

আবেদনে সংশ্লিষ্ট ফেসবুক পেজ ও আইডির বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ এবং অপপ্রচার বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি নির্বাচন কমিশনের সোশ্যাল মিডিয়া এক্সপার্টদের কাছে পাঠানো হবে। পাশাপাশি অভিযোগের বিষয়টি নির্বাচন কমিশনারকেও অবগত করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১১

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৪

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৫

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৬

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৭

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৮

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৯

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

২০
X