মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

‘দেশে প্রাথমিক শিক্ষা নিয়ে তেমন গবেষণা হয় না’

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি : কালবেলা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, দেশে প্রাথমিক শিক্ষা নিয়ে তেমন গবেষণা হয় না। যতটুক হয় তা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মাধ্যমেই হয়। গবেষণা খাতে বাজেটও পর্যাপ্ত নেই। এ খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করতে হবে। পাশাপাশি গবেষণালব্দ ফলাফলে বাস্তব প্রয়োগ করতে হবে।

শনিবার (১০ জানুয়ারি) সকালে ময়মনসিংহের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি মিলনায়তনে নেপের মাঠ পর্যায়ের গবেষকদের জন্য গবেষণা পদ্ধতির ওপর প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, বাস্তবে গবেষণা প্রয়োগ করার ক্ষেত্রে সমস্যাগুলো শুধু প্রাথমিকের সঙ্গে সম্পর্কিত না। এটা অনেক সময় অন্যান্য মন্ত্রণালয়, সামাজিক ও রাজনৈতিক অবস্থার ওপর নির্ভর করে। ফলে সব সময় যে সব কিছু অ্যাপ্লিকেবল হয়ে যায় তা না, তবে অনেকগুলো বিষয় অ্যাপ্লিকেবল হয়। আমরা গবেষণার ফল থেকে একটি দিক নির্দেশনা পাই যে আমাদের এই দিকে আগানো দরকার। আমাদের গবেষণা হয় লিটারেসি ও নিউমেরেসির ওপর, এ গুলো বাচ্চাদের অবস্থা কেমন এবং সে ক্ষেত্রে আমরা কী করতে পারি। আমরা এই বুদ্ধিগুলো কাজে লাগাই।

তিনি বলেন, বর্তমানে আমাদের একটি গবেষণা চলছে, প্রি মাইরারির বইগুলো কেমন হলে বাচ্চারা সহজে পড়তে পারবে, অক্ষর জ্ঞান সম্পন্ন হতে পারবে। আমাদের মূল টার্গেট তো পড়তে শেখা।

উপদেষ্টা বলেন, জরাজীর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনগুলো মেরামত ও নতুন ভবন নির্মাণ প্রকল্প চলমান রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে কাজ চলছে বলেও জানান তিনি।

নেপের মহাপরিচালক ফরিদ আহমেদের সভাপতিত্বে ভার্চুয়ালি উপস্থিত থেকে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদ রানা। আরও উপস্থিত ছিলেন নেপের পরিচালক দিলরুবা আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X