কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে ছেলের হাতে বাবা খুন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদীতে ছেলের হাতে বাবা খুনের অভিযোগ উঠেছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চান্দপুর ইউনিয়নের পশ্চিম মন্ডলভোগ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মো. বজলুর রহমান (৬০), তিনি মন্ডলভোগ এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে জুবায়ের (২৫) পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জমিতে সেচের জন্য শ্যালো মেশিনে তেল কিনতে বজলুর রহমান তার ছেলে অটোরিকশাচালক জুবায়েরের কাছে টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বজলুর রহমান ছেলের মোবাইল ফোন নিয়ে নিলে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় জুবায়ের ধারাল অস্ত্র দিয়ে বাবার বুকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কটিয়াদী মডেল থানার ওসি মো. মাহাবুবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১০

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১১

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১২

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৩

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৪

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১৫

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১৬

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১৭

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১৮

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১৯

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

২০
X