গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

জমি নিয়ে বিরোধে ধস্তাধস্তি, একজনের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ধস্তাধস্তির ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার সূত্রাপুর ইউনিয়নের বামন্দ এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত্যু হওয়া ব্যক্তি হলেন— বামন্দ এলাকার আব্দুল হকের ছেলে খোরশেদ আলম (৪৫)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে খোরশেদ আলমের সঙ্গে একই এলাকার হজরত আলী ও দোয়াত আলীদের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার গ্রাম্য বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও কোনো মীমাংসা হয়নি।

শনিবার বিকেলে বিরোধপূর্ণ জমিতে হজরত আলী ও তার লোকজন চাষাবাদ করতে গেলে বিষয়টি জানতে পেরে খোরশেদ আলম সেখানে গিয়ে বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে ধস্তাধস্তি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ঘটনার এক পর্যায়ে খোরশেদ আলম হঠাৎ অসুস্থ হয়ে ঘটনাস্থলে অচেতন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী রুমা বেগম কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম কালবেলাকে জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে দেখা হচ্ছে না। জমিসংক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে ওই ব্যক্তি অচেতন হয়ে পড়ে যান। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১০

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১১

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১২

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৩

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৫

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৬

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৭

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৮

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৯

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

২০
X