টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১০:৫২ এএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ১১:০১ এএম
অনলাইন সংস্করণ

পরিত্যক্ত খামার থেকে রাশিদুলের মাথার খুলি ও হাড় উদ্ধার

টাঙ্গাইল জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
টাঙ্গাইল জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

টাঙ্গাইলে পরিত্যক্ত গরুর খামার থেকে অটোচালক রাশিদুলের মাথার খুলি, একটি পা এবং মেরুদণ্ডের হাড় উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ জানুয়ারি) সকালে পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, গত ২৬ নভেম্বর সদর উপজেলার পানিয়াবান্দা গ্রামের মফিজল হোসেনের ছেলে মো. রাশিদুল ইসলাম (২৬) প্রতিদিনের মতো অটো চালানোর জন্য বাড়ি থেকে বের হয়। পরে আর তিনি ফিরে আসেন না। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে গত ২৪ ডিসেম্বর সদর থানা অজ্ঞাতনামা একটি মামলা রুজু করা হয়।

মামলার রহস্য উদঘাটনের জন্য তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ৩ জানুয়ারিতে পানিবান্দা বেলতা গ্রামের দবির উদ্দিনের ছেলে সহিদ হাসানকে গ্রেপ্তার করে পুলিশ।

অপরদিকে তার তথ্যের ভিত্তিতে পৌরসভার বেড়াডোমার ঘোনাপাড়া এলাকা থেকে ভিকটিমের অটো উদ্ধার হয়। পরে টাঙ্গাইলের বিভিন্ন এলাকা থেকে আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয় পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, গ্রেপ্তার আসামিদের তথ্যর ভিত্তিতেই দেলদুয়ার উপজেলার বুরবুরিয়া গ্রামে মোখলেসুর রহমান ও সোহেলের পরিত্যক্ত গরুর খামার থেকে ভিকটিমের মাথার খুলি, একটি পা ও মেরুদণ্ডের হাড় উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, মরদেহ শতভাগ শনাক্ত করার জন্য আলামত সংগ্রহ করে ঢাকায় ল্যাবে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১০

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১১

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১২

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৩

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৪

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৫

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৬

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

২০
X