ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ভালুকা প্রেস ক্লাবের নতুন সভাপতি মাইন, সম্পাদক আলমগীর

সভাপতি মো. মাইন উদ্দিন ও সম্পাদক মো. আলমগীর হোসেন। ছবি : সংগৃহীত
সভাপতি মো. মাইন উদ্দিন ও সম্পাদক মো. আলমগীর হোসেন। ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ঐতিহ্যবাহী ভালুকা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রেস ক্লাব মিলনায়তনে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচনে প্রেস ক্লাবের মোট ৪১ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে মো. মাইন উদ্দিন (ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও আজকের ময়মনসিংহ), সহসভাপতি পদে মো. আতাউর রহমান তরফদার (দৈনিক সংবাদ) ও এমএ সামাদ মিয়া (দৈনিক সবুজ) এবং সাধারণ সম্পাদক পদে মো. আলমগীর হোসেন (এনটিভি ও আমার দেশ) নির্বাচিত হন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে আলী আকবর সাজু (আজকের পত্রিকা), কোষাধ্যক্ষ পদে আসাদ জামান ফজলু (নয়া দিগন্ত) ও ক্রীড়া সম্পাদক পদে মো. মোবাশ্যারুল ইসলাম সবুজ (দিগন্ত বার্তা) নির্বাচিত হয়েছেন। সাহিত্য সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মো. আসাদুজ্জামান সুমন (এটিএন নিউজ ও বাংলাদেশ প্রতিদিন) এবং দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. আনোয়ার হোসেন তরফদার (এটিএন বাংলা ও স্বদেশ প্রতিদিন) নির্বাচিত হন।

এ ছাড়া কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন কামরুল হাসান পাঠান কামাল (ইনকিলাব), মো. কামরুজ্জামান মানিক (ইত্তেফাক), কামরুল এহসান চন্দন (জনকণ্ঠ) ও মো. শাহাব উদ্দিন (দৈনিক গণমুখ)।

ভোটগ্রহণ চলাকালে প্রেস ক্লাব প্রাঙ্গণে ছিল শান্ত ও উৎসবমুখর পরিবেশ। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন সংশ্লিষ্টরা সার্বিক দায়িত্ব পালন করেন।

প্রেস ক্লাবের সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন- নবনির্বাচিত নেতৃত্ব সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখবে এবং প্রেস ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১০

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১১

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১২

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১৩

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১৪

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৫

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৬

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৭

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৯

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

২০
X