নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ফসলি জমি কেটে খাল খনন

ফসলি জমির মাটি কেটে খাল খনন। ছবি : কালবেলা
ফসলি জমির মাটি কেটে খাল খনন। ছবি : কালবেলা

ময়মনসিংহের নান্দাইলে কৃষকদের ব্যক্তি মালিকানাধীন ফসলি জমি নষ্ট করে রাতে অবৈধভাবে খাল খননের অভিযোগ উঠেছে।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী কৃষকরা।

ভুক্তভোগী কৃষকরা বলেন, এখানে আগে কোনো খালের অস্তিত্ব ছিল না। অথচ, সম্পূর্ণ ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশে কৃষকদের ব্যক্তি মালিকানা জমির ওপর জোরপূর্বক খাল খনন করা হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, কৃষকের ফসলি মাঠের ওপর ১২ ফুট প্রস্থের খাল খননের কাজ করা হচ্ছে। কিন্তু সেখানে আগের কোনো খালের চিহ্ন পাওয়া যায়নি। শুধু কৃষকের ফসলি মাঠ রয়েছে।

ইউপি সদস্য মাহবুব আলম ও তার সহযোগীরা রাতে এ খনন কাজ চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয়দের অভিযোগ।

ভুক্তভোগী কৃষক জসিম উদ্দিন ও ফাইজুল ইসলাম বলেন, এই অবৈধ খাল খননের ফলে দুই গ্রামের শত শত কৃষকের কৃষি উৎপাদন মারাত্মক হুমকির মুখে পড়েছে। কৃষকদের যাতায়াত ও চাষাবাদে নানা জটিলতা সৃষ্টি করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা হাফিজ উদ্দিন, নবী হোসেন ও রুহুল আমিন জানান, ব্যক্তি স্বার্থে কৃষকের রুটিরুজি বন্ধ করার এই অপচেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে। তা না হলে কৃষকদের ব্যক্তি মালিকানা জমিসহ তাদের ব্যাপক ক্ষতি হবে।

এ বিষয়ে জানতে ইউপি সদস্য মাহাবুব আলমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত বলেন, এ নিয়ে কৃষকদের একটি অভিযোগ পেয়েছি। সরকারিভাবে উপজেলা পরিষদ বা পানি উন্নয়ন বোর্ড থেকে খাল খননের কোনো অনুমোদন বা প্রকল্প দেওয়া হয়নি। বিষয়টি সমাধানের জন্য খাল খননকারী ও ভুক্তভোগী কৃষকদের নিয়ে একটি শুনানির দিন ধার্য করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অঝোরে কাঁদছিলেন সেই শিশুর বাবা, চোখ বন্ধ করে রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১০

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১১

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১২

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১৩

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৪

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৫

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৬

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৭

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৮

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৯

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X