সুনামগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে স্কুলে তালা

প্রধান শিক্ষকের কক্ষে তালা। ছবি : কালবেলা
প্রধান শিক্ষকের কক্ষে তালা। ছবি : কালবেলা

সুনামগঞ্জে টেস্ট পরীক্ষায় সাত বিষয়ে ফেল করা এক শিক্ষার্থীর বিরুদ্ধে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগের দাবিতে স্কুলে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে। অভিযুক্ত শিক্ষার্থী আরিফ ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

স্কুল সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে আরিফ বিদ্যালয়ে এসে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করে। এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ তার কাছে টেস্ট পরীক্ষায় কয় বিষয়ে ফেল করেছে জানতে চাইলে আরিফ জানায়, সে সাত বিষয়ে ফেল করেছে।

এরপর সে শিক্ষকদের হুমকি দিয়ে বলে, তাকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দিলে এক বা দুই বিষয়ে ফেল করা অন্যকোনো শিক্ষার্থীও পরীক্ষায় অংশ নিতে পারবে না। একপর্যায়ে আরিফ বিদ্যালয়ের কয়েকটি কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন উপস্থিত ছিল।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ বলেন, টেস্ট পরীক্ষায় সাত বিষয়ে ফেল করায় নিয়ম অনুযায়ী আরিফকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে সে স্কুলে এসে অসদাচরণ করে এবং কক্ষগুলোতে তালা লাগিয়ে দেয়।

অভিযুক্ত শিক্ষার্থীর বাবা আব্দুল আজিজ বলেন, এ ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না।

এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি সম্পর্কে আমি অবগত নই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X