শার্শা(যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১০:৫৩ এএম
অনলাইন সংস্করণ

ভারত থেকে এলো ৫১০ টন চাল

ভারত থেকে আসা চাল বেনাপোল স্থলবন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে নামানো হচ্ছে। ছবি : কালবেলা
ভারত থেকে আসা চাল বেনাপোল স্থলবন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে নামানো হচ্ছে। ছবি : কালবেলা

টানা তিন মাস বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে পুনরায় চাল আমদানি শুরু হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভারত থেকে চারটি পৃথক চালানে মোট ৫১০ টন নন-বাসমতি সিদ্ধ চাল বেনাপোল বন্দরে প্রবেশ করে।

বন্দর সূত্রে জানা গেছে, ভারত থেকে ১৪টি ট্রাকে করে আনা এসব চাল দুপুরে বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে খালাস করা হয়। চালগুলো আমদানি করেছে হাজী মুসা করিম অ্যান্ড সন্স।

দেশের বাজারে চালের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকারের শুল্কমুক্ত আমদানির সিদ্ধান্তের আওতায় এ চালানটি এসেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারত থেকে আমদানিকৃত এই চালের প্রতি কেজি বেনাপোল বন্দর পর্যন্ত গড় খরচ পড়েছে প্রায় ৫০ টাকা।

বেনাপোল বন্দরের বন্দর পরিচালক মো. শামীম হোসেন বলেন, মঙ্গলবার ভারত থেকে ৫১০ টন নন-বাসমতি মোটা চাল বেনাপোল স্থলবন্দরে এসেছে। দ্রুত খালাস নিশ্চিত করতে প্রয়োজনীয় সব নির্দেশনা দেওয়া হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, সর্বশেষ গত বছরের নভেম্বর মাসে বেনাপোল স্থলবন্দর দিয়ে ৬ হাজার ১২৮ মেট্রিক টন চাল আমদানি হয়েছিল। এরপর দীর্ঘ সময় এই বন্দর দিয়ে চাল আমদানি কার্যক্রম বন্ধ ছিল।

এর আগে চলতি বছরের ১৮ জানুয়ারি সরকার ২৩২টি আমদানিকারক প্রতিষ্ঠানকে মোট দুই লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দেয়। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ৩ মার্চের মধ্যে এসব চাল দেশে এনে বাজারে সরবরাহ করার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১০

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১১

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১২

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১৩

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১৪

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৫

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৬

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১৭

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১৮

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

১৯

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

২০
X