সিলেট ব্যুরো
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জুবায়ের আহমদ নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের শাহগলী বাজারের পূর্ব পাশে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত জুবায়ের আহমদ (৯) বারহাল ইউনিয়নের বোরহানপুর গ্রামের তকু মিয়া কবিরের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদরাসা ছুটি শেষে বাড়ি ফেরার পথে সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল জুবায়েরকে সজোরে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর মোটরসাইকেল আরোহী মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে ঘটনাস্থলে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ ফোনটি উদ্ধার করে হেফাজতে নেয়।

জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, মোটরসাইকেলের ধাক্কায় এক মাদ্রাসা শিক্ষার্থীর নিহত হয়েছে। পলাতক মোটরসাইকেল আরোহীকে ধরতে তার উদ্ধারকৃত মোবাইল ফোনের সূত্র ধরে আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১০

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১১

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১২

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১৩

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১৪

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

১৫

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

১৬

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

১৭

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

১৮

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

১৯

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

২০
X