টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। ছবি : সংগৃহীত
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেলের ধাক্কায় চালক ও পথচারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় ভাতকুড়া-নলুয়া সড়কের বাসাইল এমদাদ-হামিদা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইল সদরের গোসাইজোয়াইর এলাকার মিন্টু মিয়ার ছেলে মিলন (২৪) এবং বাসাইল পৌরসভার চকপাড়া এলাকার মৃত মোকসেদ খানের ছেলে আরফান খান (৭৫)।

বাসাইল থানার ওসি হুমায়ুন কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সখীপুর উপজেলার ফাইলা পাগলার মেলা থেকে ফেরার পথে একটি মোটরসাইকেল তিনজন আরোহীসহ বাসাইল কলেজের সামনে আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীর ওপরে উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই পথচারী ও মোটরসাইকেল চালক মারা যান। মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। আহত দুজনকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

বাসাইল থানার ওসি হুমায়ুন কবির বলেন, সন্ধ্যার সময় বাসাইলের কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। পথচারী ও মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা যান। আহত দুজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১০

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১১

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১২

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৩

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৪

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৫

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৬

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৭

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১৮

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৯

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

২০
X