কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৪:৩৩ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

আমির হামজার বিরুদ্ধে নারীদের ঝাড়ু মিছিল

কুষ্টিয়ায় জামায়াত মনোনীত প্রার্থী আমির হামজার কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছেন শতাধিক নারী। ছবি : কালবেলা
কুষ্টিয়ায় জামায়াত মনোনীত প্রার্থী আমির হামজার কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছেন শতাধিক নারী। ছবি : কালবেলা

কুষ্টিয়ায় জামায়াত মনোনীত প্রার্থী আমির হামজার কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছেন শতাধিক নারী। রোববার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিসিক শিল্পনগরীর বিআরবি এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ‘আমির হামজার দুই গালে জুতা মারো তালে তালে’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। মিছিলে শতাধিক নারী অংশ নিলেও এর সামনে কোনো ব্যানার বা ফেস্টুন দেখা যায়নি।

এ সময় কয়েকজন নারী বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে কটূক্তি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তারা অভিযোগ করেন, আমির হামজা অতীতেও বিভিন্ন সময় বিতর্কিত ও উসকানিমূলক বক্তব্য দিয়ে আসছেন।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমির হামজার একটি ভিডিও বক্তব্য ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর শুক্রবার (১৬ জানুয়ারি) গভীর রাতে তিনি ওই বক্তব্য ২০২৩ সালে দেওয়া বলে দাবি করে ক্ষমা চান। তবে তার এই ক্ষমা প্রার্থনায় সন্তুষ্ট নন আন্দোলনকারীরা।

প্রতিবাদকারীরা বলেন, কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে জাতির শ্রদ্ধেয় ব্যক্তিদের অবমাননা করলে তার দায় এড়ানোর সুযোগ নেই। এজন্য তারা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X