চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

রোগীদের সুস্থতায় নার্সদের দক্ষতা গুরুত্বপূর্ণ : মেয়র শাহাদাত

তিন দিনব্যাপী ‘টিচিং মেথডোলজি অ্যান্ড অ্যাসেসমেন্ট’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
তিন দিনব্যাপী ‘টিচিং মেথডোলজি অ্যান্ড অ্যাসেসমেন্ট’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, একজন রোগীর দ্রুত ও টেকসই সুস্থতায় নার্সদের পেশাগত দক্ষতা, মানবিক আচরণ ও মানসিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসপাতালের বেডে রোগীর পাশে ২৪ ঘণ্টা যারা থাকেন, তারা নার্স। এ কারণে নার্সিং খাতের মানোন্নয়নে সরকারকে আরও বেশি বিনিয়োগ করতে হবে।

বুধবার (২১ জানুয়ারি) চট্টগ্রামের ফৌজদারহাটে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে নার্সিং অনুষদের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ‘টিচিং মেথডোলজি অ্যান্ড অ্যাসেসমেন্ট’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শাহাদাত হোসেন বলেন, আধুনিক ও মানসম্মত নার্সিং শিক্ষা একদিকে বেকারত্ব হ্রাসে ভূমিকা রাখবে, অন্যদিকে বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্স বৃদ্ধির সম্ভাবনা তৈরি করবে। আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ নার্সদের ব্যাপক চাহিদার কথা উল্লেখ করে তিনি বলেন, কেরালা, বেঙ্গালুরু, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের নার্সরা বিশ্বজুড়ে সমাদৃত। কারণ তারা উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত। আমাদের নার্সদের মধ্যেও সেই সক্ষমতা রয়েছে, প্রয়োজন সঠিক প্রশিক্ষণ, দিকনির্দেশনা ও প্রাতিষ্ঠানিক সহায়তা।

চট্টগ্রামে আন্তর্জাতিক মানের একটি নার্সিং ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনার কথা জানিয়ে তিনি আরও বলেন, এ উদ্যোগে চট্টগ্রাম সিটি করপোরেশন সর্বাত্মক সহায়তা দেবে। এ বিষয়ে অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইতোমধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

জনস্বাস্থ্য ব্যয়ের প্রসঙ্গে মেয়র বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সুপারিশ অনুযায়ী ইউনিভার্সাল হেলথ কভারেজ (ইউএইচসি) অর্জনে সরকারি স্বাস্থ্য ব্যয় জিডিপির অন্তত ৫ শতাংশে উন্নীত করা প্রয়োজন। এতে চিকিৎসা ও নার্সিং খাতে গুণগত পরিবর্তন আসবে।

নার্সদের উদ্দেশে তিনি বলেন, রোগী হাসপাতালে এলে প্রথম যোগাযোগ হয় নার্সদের সঙ্গে। তাই রোগীর সামনে সবসময় হাস্যোজ্জ্বল ও সহানুভূতিশীল থাকা জরুরি। একটি মিষ্টি হাসি, আশ্বাসমূলক কথা ও আন্তরিক আচরণ রোগীর মানসিক যন্ত্রণা অনেকটাই কমিয়ে দিতে পারে। ওষুধ দেওয়ার পাশাপাশি ওষুধের উদ্দেশ্য, গুরুত্ব ও সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া রোগী ও স্বজনদের বুঝিয়ে বলা নার্সদের দায়িত্ব।

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মেহেরুন্নিছা খানম। রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের মেডিকেল এডুকেশন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আফরোজা হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বিএমডিসির সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. তমিজউদ্দিন মানিক, বেসিক সায়েন্স ও প্যারা-ক্লিনিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ডা. অজয় দেব এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. সুলতানা রুমা আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআইটিআইডির অধ্যাপক ডা. মামুনুর রশিদ, ডা. এসএম সারোয়ার আলম, বিভিন্ন নার্সিং কলেজের অধ্যক্ষ, কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. ময়নাল হোসেন, সহকারী রেজিস্ট্রার মো. আলাউদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা।

তিন দিনব্যাপী এ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে অংশ নেন- বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিলের রেজিস্ট্রার অধ্যাপক ডা. হুমায়ুন কবীর তালুকদার, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মেহেরুন্নিছা খানম, সেন্টার ফর মেডিকেল এডুকেশনের সহকারী অধ্যাপক ডা. থানাদার তামজিদা তাপু এবং ডা. আফরোজা হক।

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই প্রথম নার্সিং পেশার শিক্ষকদের জন্য ‘প্রশিক্ষকদের প্রশিক্ষণ’ কর্মশালার আয়োজন করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X