রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির কথা জানালেন আলজেরিয়ার রাষ্ট্রদূত

আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ছবি : কালবেলা
আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ছবি : কালবেলা

রাজবাড়ী সদর উপজেলায় অবস্থিত দুটি শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানী।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত প্রতিষ্ঠান দুটির উৎপাদন কার্যক্রম, ব্যবস্থাপনা পদ্ধতি এবং রপ্তানি সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি বাংলাদেশের পাট ও খাদ্যপণ্য শিল্পের অগ্রগতি এবং আন্তর্জাতিক বাজারে এর সম্ভাবনার প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া এলাকায় প্রতিষ্ঠানটির তিনটি ফ্যাক্টরি পরিদর্শন শেষে তিনি এ সম্ভাবনার কথা জানান।

গোল্ডেন গ্রুপ কর্তৃপক্ষ আশা প্রকাশ করে বলেন, এ ধরনের উচ্চপর্যায়ের পরিদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের শিল্প খাত আরও পরিচিতি লাভ করবে এবং নতুন বিনিয়োগ ও রপ্তানির সুযোগ সৃষ্টি হবে।

রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে আলজেরিয়ান অ্যাম্বাসেডর একেএম সাঈদাদ হোসাইন, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ উল হাসান, গোল্ডেন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. হাকিম আলী সরদার, প্রতিষ্ঠানটির ফরেন ব্র্যান্ড ম্যানেজমেন্ট ডিরেক্টর সুমাইয়া হাকিম রুহী, ডিরেক্টর মো. রফিকুল ইসলাম, ডিরেক্টর (অপারেশন) মো. রবিউল আওয়াল রুবেল, ডেপুটি ডিরেক্টর ম্যানেজার রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১০

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১১

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১২

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৩

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৪

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৫

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৬

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৭

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৮

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৯

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

২০
X