সিলেট ব্যুরো
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৯:৩৮ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১২:০৬ এএম
অনলাইন সংস্করণ
‘দুলাভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম’

সিলেটি দামানের আগমনে উৎসবের আমেজ

সিলেটে পৌঁছে ভক্তদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। ছবি : কালবেলা
সিলেটে পৌঁছে ভক্তদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। ছবি : কালবেলা

দীর্ঘ ২১ বছর পর শ্বশুরবাড়ি সিলেটে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেটি দামানের আগমনে উৎসবের আমেজে সেজেছে স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি ‘রাহাত মঞ্জিল’।

তার আগমনকে ঘিরে “সিলেটি দামান, সিলেটি দামান দুলা ভাই, দুলা ভাই” স্লোগানে মুখরিত সিলেট নগরী।

বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টা ১০ মিনিটে স্ত্রী জুবাইদা রহমান ও কন্যাকে সঙ্গে নিয়ে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এটি ঢাকার বাইরে তার প্রথম সফর এবং এখান থেকেই বিএনপির জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে।

তারেক রহমানের আগমন ও জনসভা শান্তিপূর্ণ ও নিরাপদ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আলিয়া মাঠ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

স্থানীয় বিএনপি ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে বিমানবন্দর থেকে তিনি সরাসরি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহ পরানের (রহ.) মাজার জিয়ারত করেন। পরে সেখান থেকে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি ‘রাহাত মঞ্জিল’-এ যাবেন। সেখানে ১২ হাজার নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে দোয়া মাহফিলে অংশ নেবেন। রাতে বিমানবন্দরের গ্র্যান্ড সিলেট হোটেলে রাতে থাকবেন।

এ সফরকে কেন্দ্র করে এলাকায় আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে। জিয়া ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক ও সিলাম এলাকার বাসিন্দা শরীফুল ইসলাম স্বপন কালবেলাকে বলেন, বহু বছর পর তারেক রহমানের আগমন উপলক্ষে দোয়া মাহফিল ও শিরনি বিতরণের আয়োজন করা হয়েছে। আমরা সবাই আনন্দিত। এ উপলক্ষে ৪০ হাঁড়ি আখনি রান্না করা হচ্ছে। দোয়ার পর প্রায় ১২ হাজার মানুষের মধ্যে শিরনি বিতরণ করা হবে।

এদিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেটজুড়ে বইছে উৎসবের আমেজ। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি শ্বশুরবাড়িতে পারিবারিক সফর, সব মিলিয়ে এই সফর সিলেটবাসীর কাছে এক আবেগঘন ও ঐতিহাসিক মুহূর্তে রূপ নিয়েছে। সমাবেশের আগের রাতে সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল নেমেছে। সমাবেশে ৭ থেকে ৮ লাখ মানুষের সমাগমের প্রত্যাশা বিএনপি নেতাদের।

দলীয় প্রধানের দৃষ্টি কাড়ার জন্য আলীয়া মাদ্রাসা মাঠসহ নগরীজুড়ে বিএনপি নেতাকর্মীরা লাগিয়েছেন ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন। সমাবেশ সফলের প্রস্তুতি শেষ হয়েছে। দক্ষিণ সুরমার সিলামের শ্বশুরবাড়ি সাজানো হয়েছে ‘জামাই’ তারেক রহমানকে বরণ করার জন্য।

বৃহস্পতিবার সকালে গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপি চেয়ারম্যান। পরে সকাল ১০টার দিকে তিনি নগরীর চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন। এখান থেকেই আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচার শুরু হবে। এ সময় তিনি সিলেট ও সুনামগঞ্জের ১১ আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১০

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১১

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১২

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১৩

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১৪

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১৫

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১৬

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১৭

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৮

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৯

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

২০
X