বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

হাতপাখার প্রচার শুরু করলেন ফয়জুল করীম

বরিশালে হাতপাখার প্রচার শুরু করেছেন ফয়জুল করীম। ছবি : কালবেলা
বরিশালে হাতপাখার প্রচার শুরু করেছেন ফয়জুল করীম। ছবি : কালবেলা

বরিশাল সদর ও বাকেরগঞ্জ আসনে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১২টায় নগরীর আগরপুর রোডে বরিশাল প্রেস ক্লাবের সামনে থেকে এ প্রচার শুরু করেন তিনি।

প্রচার শুরুর পূর্বে সংক্ষিপ্ত বক্তৃতায় মুফতি ফয়জুল করীম দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসলাম শান্তির জন্য। শান্তির দেশ এবং দুর্নীতিমুক্ত দেশ গড়তে ইসলাম এবং কোরআন-সুন্নাহর পক্ষে হাতপাখায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

নেতাকর্মীদের উদ্দেশ্যে ফয়জুল করীম বলেন, অক্লান্ত পরিশ্রম করতে হবে। আর অল্পকিছু দিন বাকি আছে। আগামী ১২ তারিখ হাত পাখার বিজয়ের পরেই বিশ্রামে যাবো। তার আগ পর্যন্ত আমরা বিশ্রামে যাব না। আমরা সব সময় হাতপাখার প্রতীক নিয়ে সবাইকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

সংক্ষিপ্ত সভা শেষে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন মুফতি ফয়জুল করীম। তিনি নগরীর সদর রোড এলাকায় হাতপাখার লিফলেট বিতরণ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১০

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১১

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১২

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৩

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৪

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৫

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৬

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৭

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৯

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

২০
X