চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০১:০৭ এএম
অনলাইন সংস্করণ

প্রস্রাবের কথা বলে পুলিশকে ফাঁকি দিয়ে পালালেন আসামি

ইসমে আজম খান ওরফে সোহাগ। ছবি : সংগৃহীত
ইসমে আজম খান ওরফে সোহাগ। ছবি : সংগৃহীত

চাঁদপুরে প্রস্রাবের কথা বলে পুলিশের পাহারা ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন চুরির মামলার এক আসামি। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে এ ঘটনা ঘটে।

ওই আসামির নাম ইসমে আজম খান ওরফে সোহাগ। তিনি চাঁদপুর শহরের বাসিন্দা।

পুলিশ জানায়, ২২ জানুয়ারি সকালে শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকায় জনতার হাতে চোর সন্দেহে আটক ও মারধরের শিকার আহত হন ইসমে আজম খান ওরফে সোহাগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সোহাগকে উদ্ধার করে পুলিশ।

পরে তাকে চাঁদপুর সদর মডেল থানায় নিয়ে আসা হলে মামলা করা হয়। আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসামি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রস্রাবের কথা বলে কৌশলে ফাঁকি দিয়ে পালিয়ে যান।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে পুনরায় গ্রেপ্তারে অভিযান চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১২

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৩

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৫

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৬

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৭

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৯

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

২০
X