বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

আইফোনের জন্য বন্ধুকে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

গ্রেপ্তার সাজিদুল ইসলাম মুন্না। ছবি : কালবেলা
গ্রেপ্তার সাজিদুল ইসলাম মুন্না। ছবি : কালবেলা

সিলেটের বিয়ানীবাজারে আইফোনের জন্য বন্ধুকে হত্যার ঘটনায় জড়িত অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে তাকে টাঙ্গাইলের ঘাটাইল থানার কদমতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাজিদুল ইসলাম মুন্না (২৩) ঘাটাইল থানার দেলুটিয়া গ্রামের মো. ইব্রাহিমের ছেলে।

জানা গেছে, গত বছরের ৭ ডিসেম্বর সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের খশির নামনগর গ্রামের যুবক ইমন আহমদ বাড়ি থেকে স্থানীয় বৈরাগীবাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হলে পুলিশ সন্দেহভাজন হিসেবে ইমনের বন্ধু আশরাফুলকে আটক করে। পরে আশরাফুলের দেওয়া তথ্যমতে, ১০ ডিসেম্বর বিয়ানীবাজারের শেওলা ইউনিয়নের শালেশ্বর এলাকার একটি পুকুরপাড় থেকে হাত-পা বাঁধা অবস্থায় ইমন আহমদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।

জিজ্ঞাসাবাদে ইমনের বন্ধু আশরাফুল জানায়, আইফোন ছিনতাইয়ের জন্য সাজিদুল ইসলাম মুন্নাসহ তিন-চার জন মিলে কৌশলে শালেশ্বর এলাকার একটি পুকুরপাড়ে নিয়ে ইমনকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর তার কাছ থেকে আইফোন ছিনিয়ে নেয় তারা।

র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে টাঙ্গাইল থেকে সাজিদুল ইসলাম মুন্না নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিয়ানীবাজার থানার ওসি মো. ওমর ফারুক কালবেলাকে বলেন, আইফোন ছিনিয়ে নিতে কয়েকজন বন্ধু মিলে ইমনকে খুন করেছে। তদন্তে এমনটা মিলেছে। ওই মামলার আসামি মুন্নাকে র‌্যাব গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১০

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১২

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১৩

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৪

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৫

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৬

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৭

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৮

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৯

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

২০
X