সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

অস্ত্র কেনা ও মজুত নিয়ে আলোচনার ভিডিও ভাইরাল, অভিযুক্তসহ গ্রেপ্তার ৩

মূল অভিযুক্ত বজলু রহমানসহ তার তিন সহযোগীকে আটক করেছে র‌্যাব-১১। ছবি : কালবেলা
মূল অভিযুক্ত বজলু রহমানসহ তার তিন সহযোগীকে আটক করেছে র‌্যাব-১১। ছবি : কালবেলা

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র কেনা ও মজুতের বিষয়ে আলাপচারিতার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় মূল অভিযুক্ত বজলু রহমানসহ তার তিন সহযোগীকে আটক করেছে র‌্যাব-১১। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন- বজলু রহমান, সোনারগাঁ উপজেলার নাজমুল হকের ছেলে ইউসুফ ওরফে বাদল (২০), মৃত সাদেক আলীর ছেলে সাইফুল (৩৪) এবং মৃত নূরউদ্দিন আহমেদের ছেলে আব্দুল জব্বার (৪৩)।

এর আগে গত ২১ জানুয়ারি রাতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা গেছে, সোনারগাঁয়ের একটি স্থানীয় রেস্টুরেন্টে বিএনপি নেতা বজলু রহমান তার কর্মী-সমর্থকদের সঙ্গে খাবার খাচ্ছিলেন। ওই সময় তার সঙ্গে থাকা এক ব্যক্তিকে নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁ এলাকায় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র মজুত করা হচ্ছে বলে মন্তব্য করতে শোনা যায়। একই ভিডিওতে বজলুর পাশে বসা আরেকজনকে তার কানে কানে বলতে শোনা যায়, নির্বাচনের জন্য আমাদের আরও দুটি অস্ত্র দরকার। এতে অবৈধ অস্ত্র মজুতের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা শুরু করে এবং এরই ধারাবাহিকতায় আজ র‌্যাব অভিযান চালিয়ে তাদের আটক করে।

র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X