মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

নরসিংদী পলাশে উঠান বৈঠকে বক্তব্য দেন ড. আব্দুল মঈন খান। ছবি : কালবেলা
নরসিংদী পলাশে উঠান বৈঠকে বক্তব্য দেন ড. আব্দুল মঈন খান। ছবি : কালবেলা

নরসিংদী-২ (পলাশ) নির্বাচনী আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী, দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, তারেক রহমান দেশ গড়ার জন্য পরিকল্পনা গ্রহণ করেছেন। তার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। দেশ থেকে আমরা সব অন্যায়, অসৎ কর্ম ও দুর্নীতি দূর করতে চাই। একটি শৃঙ্খলাবদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার ঘোড়াশাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মঈন খান বলেন, দেশকে একটি সুন্দর, উন্নত ও উদারপন্থি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে দেশ আবারও গণতন্ত্রের পথে ফিরবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে বিএনপি দেশকে একটি উদারপন্থি, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে।

তিনি বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের কল্যাণ, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করা।

ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সহসভাপতি শাহরিয়ারুল শাকু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ছাত্রদল নেতা সজীব ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল আবেদিনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১০

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১১

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১২

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৩

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৪

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৫

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৮

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৯

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

২০
X