নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় দুই শিক্ষকের মারামারি

অভিযুক্ত জাহিদ হাসান। ছবি : সংগৃহীত
অভিযুক্ত জাহিদ হাসান। ছবি : সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদে ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে শ্রেণিকক্ষে এক সহকারী শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের অপর সহকারী শিক্ষক জাহিদ হাসানের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক মো. বেলাল হোসেন বিচার চেয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠি গ্রামের দক্ষিণ কৌড়িখারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরি কক্ষে ঘটনাটি ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার উপজেলার সুটিয়াকাঠি গ্রামের দক্ষিণ কৌড়িখারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ছিল। কোরআন প্রতিযোগিতা চলাকালে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহিদ হোসেন অপর সহকারী শিক্ষক মো. বেলাল হোসেনকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী আনিছা আক্তারের রোল নম্বর দেখতে বলেন।

এতে বিলম্ব হওয়ায় শিক্ষক মো. জাহিদ হোসেন ক্ষিপ্ত হয়ে অপর শিক্ষক মো. বেলাল হোসেনকে মারধর করেন। তিনি প্রশ্ন করলে ওই ক্ষিপ্ত শিক্ষক ফের তাকে কিল-ঘুষি মারেন। এক পর্যায়ে তিনি লাইব্রেরির মেঝেতে পড়ে যান। ঘটনার সময় প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মো. জাহিদ হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, আমি লাইব্রেরিতে বসে শিক্ষক বেলালকে কোরআন তেলাওয়াত প্রতিযোগী শিক্ষার্থী আনিছার রোল নম্বর দেখতে বললে তিনি আমার ওপর চড়াও হোন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম কালবেলাকে বলেন, ঘটনাটির বিষয়ে আমি অবগত। বর্তমানে ইউএনও স্যারের সভায় আছি, পরে বিস্তারিত বলবো।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোন্দকার জসিম আহমেদ লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে কালবেলাকে বলেন, ইউএনও স্যারের নির্দেশে অভিযোগটি আমাদের দপ্তরে জমা দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১০

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১১

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১২

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৩

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৫

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৬

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৭

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৯

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

২০
X