কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ইরান ইস্যুতে ইরাক থেকে হুমকি পেল যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানে হামলা চালানো হলে ‘পূর্ণমাত্রার যুদ্ধ’ শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র যখন মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি জড়ো করছে, তখন এই ইরানপন্থি গোষ্ঠী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে- সংঘাত শুরু হলে তারা সামরিকভাবে তেহরানের পাশে দাঁড়াবে। খবর আল জাজিরার।

রোববার গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে কাতায়েব হিজবুল্লাহর প্রধান আবু হুসেইন আল হামিদাভি যোদ্ধাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানান। তিনি বলেন, ‘অন্ধকারের শক্তি’ ইরানকে দমন ও ধ্বংস করার জন্য একত্র হচ্ছে। তার ভাষায়, ইরান মুসলমানদের ‘দুর্গ ও গর্ব’।

আল হামিদাভি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ কোনোভাবেই সহজ হবে না।’ তিনি আরও হুঁশিয়ারি দেন, এই অঞ্চলে শত্রুদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।

গত বছরের জুনে ইরান লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা চালালেও সে সময় তাদের আঞ্চলিক মিত্ররা সরাসরি সামরিক সহায়তায় এগিয়ে আসেনি। তবে এবার পরিস্থিতি ভিন্ন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কাতায়েব হিজবুল্লাহর প্রধান। তিনি বলেন, ‘অক্ষ শক্তিভুক্ত সব গোষ্ঠীর উচিত ইরানকে সর্বাত্মকভাবে সহায়তা করা।’

কাতায়েব হিজবুল্লাহ ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের অন্যতম বড় গোষ্ঠী। ২০১৪ সালে আইএসের দ্রুত অগ্রযাত্রা ঠেকাতে এই বাহিনী গড়ে তোলা হয়েছিল।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

১০

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

১১

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

১২

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

১৩

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৪

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

১৫

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

১৬

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১৭

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১৮

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১৯

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

২০
X